সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৫৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরায় এবার মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।

এবারের পূজায় সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০৬টি (পৌরসভায় ১৮টি), তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালীগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপ।

এর মধ্যে ৫৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর মধ্যে শ্যামনগরে ২০টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি, দেবহাটায় ৪টি ও কালীগঞ্জে ২টি রয়েছে বলে পূজা উদ্‌যাপন কমিটির নেতারা সভায় জানান। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X