কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটারে রোগীকে চিকিৎসকের থাপ্পড়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি হাসপাতাল কে কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দালালের চক্করে পড়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল কে কে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন আনোয়ারা বেগম। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থিসিয়া দেওয়ার পর অপারেশন শুরু হয়। কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোরে থাপ্পড় দেন চিকিৎসক।

ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন আগে এলার্জির সমস্যা জন্য একটি ইনজেকশন নিয়েছিলাম। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যথার সমস্যা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসি আমি। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি ইনফেকশন গুরুতর আকার ধারণ করেছে। পরে অপারেশন করাতে কে কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে ভর্তি হই।

থাপ্পড়ের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন বলেন, রোগী নাড়াচাড়া করার এক পর্যায়ে বিছানা থেকে পড়ে যাওয়ার সময় ধরে উঠানোর সময় ব্যথা লাগতে পারে। তবে কেন এনেস্থিসিয়া কাজ করেনি সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X