কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আইফোন ১৭, দাম কত?

আইফোন ১৭ এর ডিজাইন। ছবি : সংগৃহীত
আইফোন ১৭ এর ডিজাইন। ছবি : সংগৃহীত

অ্যাপলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক।

‘অ ড্রপিং’ নামের সেই অনুষ্ঠানে একে একে ঘোষণা দেওয়া হয় আইফোন ১৭ সিরিজ, নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণের। তবে সবার নজর কাড়ে সর্বশেষ আইফোন।

অ্যাপলের ঘোষণামতে, আইফোন ১৭ সিরিজে থাকছে ৪টি ভিন্ন মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। জানা গেছে, খুব শিগগিরই অ্যাপল ভক্তরা আইফোন ১৭’র বিভিন্ন মডেল অর্ডার দিতে পারবেন এবং এ মাসেই সেগুলো তাদের হাতে পৌঁছাবে।

নতুন আইফোন সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম ধরা হয়েছে ৭৯৯ ডলার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার = ১২১.৭ টাকা) এর মূল্য দাঁড়ায় প্রায় ৯৭ হাজার টাকা। এই মডেলে থাকছে ২৫৬ গিগাবাইট স্টোরেজ।

প্রথমত, আইফোন ১৭ মডেলটিতে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তির ‘সেন্টার স্টেজ’ ফ্রন্ট ক্যামেরা, যা সেলফির অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত ক্যামেরা সিস্টেম।

ডিসপ্লেতে থাকছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন, যার সঙ্গে যুক্ত হয়েছে সর্বোচ্চ ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটের ‘প্রো মোশন’ ফিচার। বিশেষত গেমারদের জন্য এই ফিচারটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

আইফোন ১৭ এর টাচস্ক্রিনে ব্যবহার করা হয়েছে নতুন ‘সিরামিক ২’ প্রযুক্তি, যা আগের মডেলগুলোর তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী বলে জানিয়েছে অ্যাপল। ফোনটিতে থাকছে শক্তিশালী এ১৯ চিপ, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্সকে আরও উন্নত করবে।

আইফোন ১৭ প্রথমে বাজারে আসবে ২৫৬ গিগাবাইট ও ৫১২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে, আর ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে নতুন আইফোন।

তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে কবে থেকে এই চারটি নতুন মডেল পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X