কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : আমিনুল হক

বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বল্প আয়ের মানুষ যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারেন সেজন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, খেলাধুলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলা হবে।

সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে আমিনুল হক আশ্বাস দেন, ঢাকা-১৬ আসনের ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে। এ ছাড়া মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমিনুল হক প্রতিশ্রুতি দেন মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে, পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করা হবে।

তিনি বলেন, আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করছি। সুস্থ জাতি ও মানবিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X