কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনের ভিসার নামে সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ

ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্পেনের ভিসার প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আদম ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার পরিবারগুলোর অভিযোগ- বিষয়টি প্রকাশ করতে চাইলে উল্টো তাদের ঘরবাড়ি ভাঙচুর করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিলঘর জারু মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আইয়ুব সরকার।

তিনি জানান, গত বছরের আগস্টে একই গ্রামের জামাল মিয়ার ছেলে তারেক মিয়াকে ইউরোপে পাঠানোর জন্য বিল্লাল হোসেনের কাছে ২৭ লাখ টাকা দেওয়া হয়। প্রথমে ভুয়া ভিসা দিয়ে তাকে স্পেনে পাঠানোর চেষ্টা করা হলেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসে। পরে সরকার পরিবর্তনের অযুহাত দেখিয়ে বিল্লাল তারেককে সৌদি আরবে পাঠান। দীর্ঘদিন পর জানা যায়, তাকে মরুভূমিতে ফেলে রাখা হয়েছে।

আইয়ুব সরকার আরও অভিযোগ করেন, তিনি বিল্লালের কাছ থেকে জমি কিনলেও নির্ধারিত সময়ে রেজিস্ট্রি না করে উল্টো ওই জমি দখলে রাখতে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, মো. কবির হোসেন, আবু জামাল, হুমায়ুন কবির, মজিবুর রহমান জাকিরসহ শতাধিক এলাকাবাসী অভিযোগ করেন— বিল্লালের সহযোগী আবদুল মান্নান ও তার ভাইয়েরা নিজেরাই ঘরবাড়ি ভেঙে সাজানো মামলা করছে। ভুক্তভোগীদের হয়রানি না করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জারু মার্কেটে এসে শেষ হয়। সেখানে বিল্লাল হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাটি আমাদের কানে এসেছে। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যা পাওয়া যাবে, তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত বিল্লাল হোসেন বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার ঘনিষ্ঠ আত্মীয় মান্নান মিয়ার মুঠোফোনেও একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X