স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যা এখনো পারেননি কোনো ভারতীয় ব্যাটার, সেই রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

অভিষেক শর্মা। ছবি : ক্রিকইনফো
অভিষেক শর্মা। ছবি : ক্রিকইনফো

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করে ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে ভারতের কেবল ২৭ বল লেগেছে।

ভারতের হয়ে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক। সর্বোচ্চ ১৬ বলে ৩০ রান করেন তিনি। ৩টি ছয় ও ২টি চারে সাজানো ইনিংসে এক অনন্য রেকর্ড গড়েছেন অভিষেক।

ভারতের ইনিংসের প্রথম বলেই লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান অভিষেক শর্মা। এই ছয় মেরে অভিষেক চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন।

এর আগে এমন কীর্তি করেছেন রোহিত শর্মা, ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালে। তবে এই তালিকায় অভিষেকই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি রান তাড়া করার সময় ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন।

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান। অপর ওপেনার শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও ছিলেন অপরাজিত (৭)।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X