রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট

প্রতারক চক্রের মূলহোতা নায়েক শেখ। ছবি : সংগৃহীত
প্রতারক চক্রের মূলহোতা নায়েক শেখ। ছবি : সংগৃহীত

রংপুরে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে পত্রিকায় মুড়িয়ে একটি সাবান দিয়ে এক প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূলহোতা নায়েক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার শিকার কাউনিয়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। চলতি বছরের ৭ জুলাই তিনি তিন মাসের ছুটিতে দেশে আসেন। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুর সুপার মার্কেট এলাকায় অভিযুক্ত নায়েক শেখ তার কাছে গিয়ে এবি ব্যাংকের অবস্থান জানতে চান। কথোপকথনের একপর্যায়ে নায়েক শেখ জানায়, তার কাছে ১০০ সৌদি রিয়াল রয়েছে, যা ভাঙাতে হবে। বাদী সরল বিশ্বাসে তাকে সহায়তা করে স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিস থেকে রিয়াল ভাঙিয়ে দেন। এ সময় আসামি ও বাদীর মধ্যে মোবাইল নম্বরও বিনিময় হয়।

পুলিশ আরও জানায়, সেদিন রাতেই আসামি বাদীকে ফোন করে জানায়, তার কাছে আরও ১০ লাখ সৌদি রিয়াল আছে। সেগুলো ভাঙাতে পারলে বাদী লাভবান হবেন বলে প্রলোভন দেখায়। পরদিন সকালে পায়রা চত্বর এলাকায় দেখা করতে বলেন আসামি। পরদিন সকালে ওমানপ্রবাসী জহিরুল পায়রা চত্বরে গেলে আসামি তাকে দেখায় যে তার কাছে বিপুল পরিমাণ রিয়াল রয়েছে। বাজারমূল্য হিসেবে ওই রিয়ালের দাম প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা হবে বলে জানায় আসামি। তবে আগে নগদ ৫ লাখ টাকা দিতে হবে, বাকি টাকা রিয়াল ভাঙানোর পর বুঝিয়ে দেওয়া হবে বলে শর্ত দেয়। পরে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে সেদিন সন্ধ্যায় শাপলা মোড় এলাকায় আসামি নায়েক শেখসহ অজ্ঞাত দুই ব্যক্তির কাছে ৫ লাখ টাকা হস্তান্তর করেন।

এরপর অভিযুক্তরা গামছা দিয়ে মোড়ানো এক ব্যাগ বাদীর হাতে দিয়ে দ্রুত সরে যায়। ব্যাগ খুলে বাদী দেখতে পান রিয়ালের পরিবর্তে খবরের কাগজে মোড়ানো একটি সাবান রাখা হয়েছে। এ ঘটনায় পরদিন জহিরুল ইসলাম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার নায়েক শেখকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১০

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১১

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১২

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৩

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৪

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৫

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৭

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৮

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

২০
X