কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইরানপন্থিদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এখনো সেখানে হামলা চলছে কি না তা নিশ্চিত করা হয়নি।

আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান। সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে, এটি হিজবুল্লাহর একটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার। সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের লক্ষ্যে কারখানাটি তৈরি করা হয়েছে।

আইডিএফ এর আগেও বেশ কয়েকবার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবুও সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল। দখলদারদের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের জারিয়ার শহরেও হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে। কারণ, সন্ত্রাসী অবকাঠামোর উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন। আইডিএফ এ ধরনের লঙ্ঘন কখনও মেনে নেবে না।

গত ৭২ ঘণ্টার ব্যবধানে তেল আবিব ৬টি দেশের ওপর হামলা চালায়। যার মধ্যে রয়েছে- ফিলিস্তিন, সিরিয়া, তিউনিশিয়া, লেবানন, কাতার ও ইয়েমেন। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়।

ওইদিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩২০ জন আহতদের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়। এ ছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও ১৪ জন এবং দুর্ভোগের কারণে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়।

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। নতুন করে উঁচু ভবনধস এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে। যদিও গাজায় নিরাপদ কোনো আশ্রয় নেই।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X