নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কাজে বিশ্বাসী : ডা. জাহিদ

আদিবাসী ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা
আদিবাসী ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভোলার দরকার নেই। মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না। এ প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ি ফুটবল মাঠে ভেবটগাড়ি ফুটবল উলুঘুটু উষার সবজু সংঘের আয়োজনে আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্দেশ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দুর্বল ভাববেন না। আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার। আপনাদের থেকে আমার বেশি অধিকার ভোগ করার কোনো কারণ নেই। এই জন্য আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।

এ সময়ে ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র অফিসার জনতা ব্যাংক পুলহাট শাখা দিনাজপুর বিশ্বনাথ সরেন, সভাপতি উলুঘুটু তুষার সবুজ সংঘ প্রদীপ সরেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

  / এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X