মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

মাছ ধরার ট্রলার। ছবি : কালবেলা
মাছ ধরার ট্রলার। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ জহির হোসেনের (৫৫) শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলে আবদুল মালেক বলেন, ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে জানান, ফারুক মাঝির ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ জেলেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেশ হালদার কালবেলাকে বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X