সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে অজ্ঞাত চোররা বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক প্রথম শ্রেণির কক্ষের তালা খুলতে গিয়ে দেখতে পান সেখানে তালা খোলা এবং দুইটি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে।

পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ এবং ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হককে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিষয়টি ইতোমধ্যেই আমাদের অফিসে জানানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষককে জিডি করার জন্য বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা পুনরায় না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X