আল আমিন আব্দুল্লাহ, হরিপুর (ঠাকুরগাঁও)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

সীমান্ত এলাকায় জ্ঞানের দ্যুতি ছড়াচ্ছে ‘অক্সিজেন’

‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারের বইয়ের সংখ্যা তিন হাজারের অধিক। ছবি : কালবেলা
‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারের বইয়ের সংখ্যা তিন হাজারের অধিক। ছবি : কালবেলা

কালস্রোতে সবকিছু হারিয়ে গেলেও গ্রন্থাগার মানুষের জীবনে এক শাশ্বত আলোক উৎস। মানুষের অগ্রগতিতে পাঠাগার এক আলোক দিশারী। সভ্য মানুষের জ্ঞানপিপাসার চিরন্তন আধার পাঠাগার। পাঠাগার মানুষের আকাঙ্ক্ষা একটি আলোকিত রত্নাভারের মতো, সেখান থেকে একটি একটি করে নিটোল রত্ন তুলে সে নিজেকে সম্পদশালী বলে প্রতিপন্ন করে, নিজেকে আলোকিত করে। তাই আলোকিত মানুষ তৈরিতে পাঠাগার প্রতিষ্ঠার প্রয়োজন।

ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলায় একদল উদ্যমী তরুণ পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’ প্রতিষ্ঠার পর নিজ এলাকায় পাঠাগারের অনুপস্থিতি অনুভব করেন। তারপর ২০২০ সালের ২৬ মার্চে হরিপুরের প্রথম গণ-পাঠাগার ‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ নির্মাণ করা হয়।

এর আগে তারা ২০১৭ সালের ২৬ মার্চ পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ প্রতিষ্ঠা করেন।

‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারের বইয়ের সংখ্যা তিন হাজারের অধিক। যেখানে মাসিক পাঠকের সংখ্যা ১৫০ জনেরও বেশি।

হরিপুর সরকারি মোসলেম উদ্দিনের কলেজের শিক্ষার্থী রুবেল হুসেন বলেন, ‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারের এসে আমি বিভিন্ন ধরনের বই হতে জ্ঞান আরোহণ করি। বর্তমান সমাজে যখন উঠতি বয়সের তরুণ-যুবকরা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে সেখানে আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এ পাঠাগারটি। অবসর সময়ে আমরা এখানে এসে বই পড়ি, পত্রিকা পড়ে সময় কাটাই।

ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফেরদৌস হাসান বলেন, এ ধরনের পাঠাগার আমাদের জন্য জ্ঞান আরোহণ করার বাতিঘর। আমি যখন বাসায় আসি, তখন আমার অবসরের পুরো সময়টা আমি এ পাঠাগারটি হরেক রকমের বই পড়ে সময় অতিবাহিত করি।

‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন, একটি সমাজের প্রকৃত অগ্রগতি নির্ভর করে সেই সমাজে জ্ঞানের চর্চা কতটা গভীর এবং বিস্তৃত তার ওপর। গ্রন্থাগার সে অগ্রগতির ভিত্তি, কারণ এটি শুধু বইয়ের সংগ্রহশালা নয়—এটি মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্র। পাঠাগার হলো এমন এক আলো, যা ব্যক্তিকে একান্তে আলোকিত করে, আবার সমাজকেও সামগ্রিকভাবে আলোর পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, হরিপুর একটি সীমান্তবর্তী উপজেলা, যেখানে এখনো অনেক মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়ে গেছে। আমাদের এখানে গণ-পাঠাগারের কোনো অস্তিত্ব ছিল না। এই অভাব আমি ব্যক্তিগতভাবে অনুভব করতাম, কারণ আমার বিশ্বাস, একটি শিশু বা তরুণ যখন চাইলেও একটি মানসম্মত পাঠাগারে যেতে পারে না, তখন তার সম্ভাবনার অনেকটাই অন্ধকারে ঢাকা পড়ে যায়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা মোজাহেদুর ইসলাম ইমন আরও বলেন, হরিপুরের ছেলেমেয়েরা যেন বইয়ের মাধ্যমে দিগন্ত উন্মোচনের সুযোগ পায়। তারা যেন ভাবতে শেখে, প্রশ্ন করতে শেখে, নিজের জীবন ও সমাজকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে শেখে। এই পাঠাগার সেই আলোকিত মানুষ তৈরির একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

এ বিষয়ে হরিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, আমরা তো আর আগের মতো বই পড়ছি না। কালের গর্ভে আমরা ইলেকট্রনিক ডিভাইসের দিকে ঝুঁকে পড়ার কারণে আমাদের বইয়ের প্রতি আগ্রহ কমে গিয়েছে। ‘অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র’ পাঠাগারটি হরিপুরের মতো প্রত্যন্ত এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে। কিশোর-যুবকরা মোবাইল গেমে আসক্ত না হয়ে পাঠাগারটিতে বই পড়ে সময় পার করছে। ব্যক্তিগত উদ্যোগে এরকম পাঠাগার স্থাপন করা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X