সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। ছবি : সংগৃহীত
ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ও সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) থাইল্যান্ডে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন তিনি।

আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

ডা. মো. মাহমুদুল হাসান পলাশ বলেন, আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করব। প্রবন্ধে ঘাড়ের হাড়জনিত কারণে মানবদেহে সৃষ্ট পক্ষাঘাত (প্যারালাইসিস) কীভাবে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে রিকভারি করা সম্ভব, তা নিজের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে তুল ধরব।

কনফারেন্সে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০ চিকিৎসক অংশগ্রহণ করবেন। চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্মেলন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ডা. পলাশ ছয় বছর ধরে খুলনা বিভাগে স্পাইন সার্জারির প্রসার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার লক্ষ্য দেশের প্রতিটি মেডিকেল কলেজে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই প্রয়োজনীয় সুবিধা দেওয়া যায়।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্পাইন সার্জারির ক্ষেত্রে তুলে ধরতে এ অর্জনকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। নিজের এ যাত্রায় সফলতার জন্য তিনি দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ডা. পলাশ ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, সিঙ্গাপুর (মে ২০২৪), দক্ষিণ কোরিয়া (আগস্ট ২০২৪), গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, দিল্লি, ভারত (ডিসেম্বর ২০২৪), আহমেদাবাদ, গুজরাট, ভারত (২০২৩), মেলবোর্ন, অস্ট্রেলিয়া (মে ২০২৩), মুম্বাই, ভারত (২০২৪), গৌহাটি, আসাম, ভারত (২০২২) কুয়ালালামপুর, মালয়েশিয়া (২০২৫), এ ছাড়াও তিনি দেশি-বিদেশি আরও অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X