ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের সব নদীর পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল

ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীসার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : কালবেলা
ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীসার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতও উজানের ঢলে ধরলা, বারোমাসিয়া, নীল কমলসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

বুধবার (১৭ সে‌প্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে তলিয়ে থাকা আমনসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ‌্যে জানা গেছে, উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধরলা নদী নিকটবর্তী উপজেলার সোনাইকাজী গ্রামের আশরাফুল হক, আব্দুল হক জানান, গত সোমবার সকাল থেকে ধরলার পানি হঠাৎ করে বাড়তে শুরু করে। এভাবে বাড়তে থাকলে বন্যা হতে পারে।

এ বিষয়ে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান কালবেলাকে বলেন, আগামী দুদিন ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। ফলে জেলার নদনদীগু‌লোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X