সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের আর্থিক সহায়তা পেল ৭৭টি পূজামণ্ডপ

প্রতিটি পূজামণ্ডপে তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। ছবি : কালবেলা
প্রতিটি পূজামণ্ডপে তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রতিটি পূজামণ্ডপে তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসবের ব্যানারে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে সিংগাইর পৌরশহরের আঙ্গারিয়াস্থ গীতা রায় ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রথিন্দ্রনাথ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, সিঙ্গাইর থানার ওসি জেওএম তৌফিক আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা।

পরে উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয় গোপাল শীল, সাধারণ সম্পাদক শ্যামল সরকার ও অমিত রায়সহ উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং রায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X