বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল মাঠের মাটি কেটে হচ্ছে শিশুপার্ক

রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলের খেলার মাঠের মাটি কাটায় তৈরি হয়েছে বিশাল গর্ত। ছবি : কালবেলা
রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলের খেলার মাঠের মাটি কাটায় তৈরি হয়েছে বিশাল গর্ত। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে দুই বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কাটায় তৈরি হয়েছে বিশাল গর্ত। স্থানীয়দের অভিযোগ—ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেরাই উপস্থিত থেকে মাটি কেটে নিয়েছেন। প্রশাসনের দাবি, পাশেই তৈরি হবে একটি মিনি শিশুপার্ক। কিন্তু মাঠের মাঝেই গভীর গর্ত আর ধসে পড়া মাটির কারণে এখন ঝুঁকিতে দুই স্কুলের ভবন।

সরেজমিন দেখা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে চর আষাড়িয়াদহের কানাপাড়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মাটি কেটে অন্যত্র ফেলা হয়। কয়েক দিনের বৃষ্টিতে গর্ত এখন গভীর পুকুরে পরিণত। মাঠে খেলতে যাওয়া বাচ্চাদের জন্য এটি ভয়ানক বিপদ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আঙ্গুর হোসেন অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করেই এত বড় গর্ত খোঁড়া হলো, মানুষ কিছুই জানে না। বাচ্চারা যে কোনো সময় পড়ে গিয়ে প্রাণ হারাতে পারে। দুই স্কুলের পাশে এই কাজ ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে।’

চর আষাড়িয়াদহ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. সামিম জানান, ‘এরই মধ্যে এ গর্তে দুই শিশু পড়ে গিয়ে মৃত্যুমুখে পড়েছিল। স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছে তারা। তার আশঙ্কা, ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, তিনি ইউএনওকে অনুরোধ করেছিলেন অন্য জায়গা থেকে মাটি আনার জন্য। কিন্তু ইউএনও তাকে আশ্বস্ত করেছিলেন, পরে ভরাট করে দেবেন। এমনকি বলেছিলেন, ‘আমি ইউএনও বলছি। আমার ওপর ভরসা করতে পারছেন না?’

কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীও একই অভিযোগ তুলেছেন। তিনি জানান, চেয়ারম্যান বলেছিলেন সরকারি কাজের জন্য মাটি প্রয়োজন। আপত্তি জানালেও শোনা হয়নি। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বেশি গভীর হবে না। কিন্তু এখন আমার প্রতিষ্ঠানও ঝুঁকিতে।’

ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, ‘আমরা স্কুলের জায়গাতেই একটি শিশুপার্ক করছি। বন্যার কারণে অন্য কোথাও মাটি পাইনি। তাই সেখান থেকে মাটি তোলা হয়েছে। স্কুলের শিক্ষক ও সবার সঙ্গে কথা বলেই করেছি। আমরা মাটি অন্যত্র নিয়ে যাচ্ছি না।’ তিনি আরও দাবি করেন, মাটি তোলার সময় ইউএনও নিজে দাঁড়িয়ে ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ কালবেলাকে বলেন, ‘সেখানে একটি মিনি শিশুপার্ক তৈরি হবে। এজন্য খেলনা বসাতে মাটি ভরাট প্রয়োজন। বর্ষার কারণে কোথাও মাটি পাওয়া যায়নি। তাই ওখান থেকে মাটি নিতে বলা হয়েছিল। আমাদের পরিকল্পনা ছিল মাঠ ভরাট করে দেব। কিন্তু চেয়ারম্যান সাহেব হয়তো বেশি গভীর করে ফেলেছেন। তবে বিষয়টি আমি দেখছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X