ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

যারা হাসিনার সঙ্গে আঁতাত করেছিল, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার 

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা
চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন, চরমোনাই পীর শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল, তারা এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, উপজেলা প্রশাসন ঘিরে বসে আছে জামায়াত নেতারা। বিগত এক বছরে যে হারে চাঁদাবাজি করেছে জামায়াত, তা নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে বলে ভোট বানচাল করতে মরিয়া তারা।

তিনি আরও বলেন, ১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল। অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে।

স্থানীয় চুরখাঁরহাট বাজারে আয়োজিত কর্মী সমাবেশে পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তী, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, নাছির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা বজল আহমদ প্রমুখ। সমাবেশে বিপুল পরিমাণ নেতাকর্মী অংশ নেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ‘আগামীর রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা, দাবি ও দুর্ভোগের’ কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে সরওয়ার আলমগীর বলেছিলেন, ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—সব ভারতের নীলনকশার অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X