দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

মৃতের বাড়িতে স্বজনের ভিড়। ছবি : কালবেলা
মৃতের বাড়িতে স্বজনের ভিড়। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সাইফ হোসেন। তিনি ওই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে।

সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই দিন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ কালবেলাকে বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৪

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৫

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৬

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৮

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৯

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

২০
X