কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা নিয়ে যুবদল নেতা মাহবুবের ভিন্নধর্মী প্রচারণা

বিএনপির ৩১ দফা নিয়ে ভিন্নধর্মী প্রচারণা। ছবি : কালবেলা
বিএনপির ৩১ দফা নিয়ে ভিন্নধর্মী প্রচারণা। ছবি : কালবেলা

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান। তিনি নিজে এবং তার পক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় গ্রামেগঞ্জে প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ করছেন তরুণরা। এতে ব্যাপকভাবে সাড়া পড়ছে তৃণমূল পর্যায়ে।

মাহবুবুর রহমান ওয়ার্ডভিত্তিক টিম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচার চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। তার এ পদক্ষেপে গ্রামের সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের মন জয় করেছে। তরুণদের নিয়ে গঠিত এ টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

জেলার হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, মাহবুব বিএনপি পরিবারের সন্তান। বিগত ১৭ বছর মাহবুব আমাদের পাশে ছিল, এখনো পাশে আছে। তরুণ নেতারা আমাদের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিয়েছে। বিগত সতের বছরের দুঃসময়ের কাণ্ডারী মাহবুবকে দল মনোনয়ন দিলে দল ও জনগণ উপকৃত হবে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান বলেন, মাহবুব ভাই দুঃসময়ে ছাত্রদলের পাশে ছিলেন। ফ্যাসিস্ট আমলে আমরা যখনই মামলা হামলার শিকার হয়েছি তখনই মাহবুব ভাই আমাদের সাহস দিয়েছেন। ছাত্রদলের প্রোগ্রাম বাস্তবায়নে বিগত ১৭ বছর অর্থনীতিক সহযোগিতা করেছেন। হাওরের তরুণ ভোটারদের মন জয় করতে মাহবুব ভাইয়ের নির্দেশে টিম অনুযায়ী কাজ করছি। ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জ উপজেলা ছাত্রদল লিফলেট নিয়ে কাজ করে যাচ্ছে। ক্লিন ইমেজের যুবনেতা মাহবুব ভাই হাওর পারের মানুষের মন জয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X