ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা

নতুন বীজের প্রস্ফুটিত চারায় শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। ছবি : কালবেলা
নতুন বীজের প্রস্ফুটিত চারায় শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। ছবি : কালবেলা

ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার স্নিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে।

কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা। এতেই বোঝা যায়, নীলফামারীর বিভিন্ন উপজেলায় উঁকি দিয়েছে শীতের আগমনী বার্তা।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে দেখা গেছে। কুয়াশার ছাদরে ঢেকে গেছে গ্রামাঞ্চলের পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।

সকালে গ্রামীণ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে চারপাশে এক ভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে যাওয়া শ্রমিকরা কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করেছেন। তবে কুয়াশার কারণে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

স্থানীয় কৃষক গোলজার রহমান বলেন, দিনে গরম থাকলেও শেষ রাতে হালকা শীত অনুভব হচ্ছে। এখন থেকেই কাঁথা গায়ে জড়াতে হচ্ছে। মনে হচ্ছে, শীত আর বেশি দূরে নেই।

স্কুলশিক্ষার্থী নুসরাত জাহান বলেন, সকালে বের হলে চারপাশে শুধু কুয়াশাই দেখা যাচ্ছে। পুরো পরিবেশ অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রকৃতি নতুন রূপে সাজছে।

অটোরিকশাচালক মজিবুল ইসলাম বলেন, কিছুটা কুয়াশা থাকায় গাড়ির লাইট জ্বালিয়ে চালাচ্ছি। তবে শীতের শুরুটা বেশ ভালোই লাগছে। শীতের শুরুতে পরিবেশটা ভালো লাগে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে এখনো গরম অনুভূত হলেও শেষ রাতে হালকা শীত পড়ছে। তবে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে প্রকৃত শীত নামতে আরও কিছুটা সময় লাগবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X