জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতা

শিহাব ফেরদৌস। ছবি : কালবেলা
শিহাব ফেরদৌস। ছবি : কালবেলা

দেশের রাজনৈতিক ইতিহাসে দলবদল বা ভোলবদলের ঘটনা নতুন নয়, তবে দলীয় পদ-পদবি পাওয়া নিয়ে কখনো কখনো বিস্ময়ও দেখা দেয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলায়। ঘটনাটিকে ঘিরে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে।

জানা গেছে, ১০নং ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক থেকে সরাসরি পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন শিহাব ফেরদৌস নামে এক নেতা।

গত ২৬ ডিসেম্বর হাজরাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত ২১ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পৌর বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে সেখানে প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ফেরদৌসের নাম দেখা যায়।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ছাড়া ওই কমিটির একাধিক পদে বিতর্কিত ব্যাক্তিদের পদায়ন করা হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম আফসারী তার কমিটির সহসম্পাদক পদে শিহাব ফেরদৌস ছিলেন বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিহাব ফেরদৌস জানান, যুবলীগের পদে থাকার বিষয়টি তার জানা নেই।

তিনি জানান, আমি হাজরাবাড়ী পৌরসভা এলাকার ভোটার। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত হাজরাবাড়ীতে নানাবাড়ি থেকে পড়াশোনা করেছি।

তার পৈতৃক বাড়ি ঝাউগড়া বলে নিশ্চিত করেছেন তিনি।

জানতে চাইলে হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন বলেন, হাজরাবাড়ী পৌরসভা এলাকার ভোটার হিসেবে শিহাবকে পদ দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন একটি অভিযোগ শুনেছি, কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান বলেন, যদি আওয়ামী লীগের পদধারী নেতা বিএনপির কোনো পদে নির্বাচিত হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X