মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এক পা নিয়েই সমুদ্রে লড়ে যাচ্ছেন ছোরাফ

এক পা নিয়েই জাল সেলাই, নৌকা ওঠানো-নামানো কাজ করে যাচ্ছেন ছোরাফ। ছবি : কালবেলা
এক পা নিয়েই জাল সেলাই, নৌকা ওঠানো-নামানো কাজ করে যাচ্ছেন ছোরাফ। ছবি : কালবেলা

সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা সব হারিয়েও হাল ছাড়েন না। তাদেরই একজন কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলে ছোরাফ (৩০)। পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে এক পা নিয়েই গভীর সমুদ্রে মাছ শিকার করেন তিনি। দৃঢ় মনোবল ও কঠোর শ্রমেই আজও লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে। যেন তার পরিবার বেঁচে থাকে সম্মানের সঙ্গে।

২০১৫ সালে কুয়াকাটা থেকে আলিপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাঁ পা হারান ছোরাফ। সন্তানকে বাঁচাতে সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করান বাবা কালাম মাঝি। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সিদ্ধান্তে কেটে ফেলতে হয় ছেলের পা। সেই থেকেই শুরু হয় পরিবারের অন্ধকার দিন।

এক পা নিয়েই জাল সেলাই, নৌকা ওঠানো-নামানো এমনকি গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন ছোরাফ। তার উপার্জনেই চলছে পুরো পরিবারের জীবনযুদ্ধ।

ছোরাফের বাবা কালাম মাঝি বলেন, ‘নিজের সম্বল বিক্রি করে চিকিৎসা করেছি। এখন সংসারের সমস্ত দায়ভার ছোরাফের কাঁধে। আমি আগের মতো আর কাজ করতে পারি না। যদি সমাজ বা সরকার একটু সহযোগিতা করত, তাহলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হতো।’

অশ্রুসিক্ত কণ্ঠে মা ফাতেমা বেগম বলেন, ‘দুই মাস হাসপাতালে রুটি খেয়ে থেকেছি, রোজা রেখেছি, তবুও ছেলের পাশে ছিলাম। এখনো ভয় হয়, যদি আবার কোনো বড় বিপদ আসে! আমি দেশের মানুষের কাছে আমার ছেলের জন্য সাহায্য চাই।’

স্ত্রী হালিমা বেগম জানান, পা হারানোর পরও ছোরাফকে ছেড়ে যাইনি। ২০১৬ সালে বিয়ে করেছি। এখন আমাদের তিন সন্তান। বড় ছেলে বাবাকে সাহায্য করতে ছোট্ট একটা চায়ের দোকান চালায়।

জানা গেছে, সরকারি আশ্রয়কেন্দ্রের একটি ঘরে বসবাস করছেন তারা। এনজিও থেকে অল্প ঋণ নিয়ে একটি ছোট নৌকা তৈরি করেছেন ছোরাফ। ছোট ভাইকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তিনি। কৃত্রিম পা ও ক্র্যাচই তার একমাত্র ভরসা।

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে ছোরাফ বলেন, ‘জীবন বাজি রেখে সমুদ্রে যাই। স্রোতের বিপরীতে লড়াই করতে করতে এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। চাই সরকার আমাকে সহযোগিতা করুক, যাতে আমার সন্তানদের মুখে হাসি থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X