‎ ‎ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপির নেতাকর্মীরা

ফেনীর ‎পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ফেনীর ‎পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফেনীর ‎পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুরকি ও বালু ফেলে সড়কগুলো মেরামত করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ভাঙা সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, ২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ওই সড়ক সংস্কার কাজে মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার রুবেল, সাবেক সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মজুমদার, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর সরকার, মো. হুমায়ুন দুলাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজিব রাজু, যুগ্ম আহ্বায়ক শামীমুল হক চৌধুরী, মনির হোসেন মিন্টু, আব্দুল আজিম রিংকু, নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম নিশান, খন্দকার সাইফুল, শহিদুল ইসলাম শামীম, তারেক জিয়া, বাদশা ছাত্রদল নেতা মো. মুসা, শাকিব ও আনোয়ার প্রমুখ নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহম্মদ খোন্দকার কালবেলাকে বলেন, বিগত বন্যায় ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে জনকল্যাণে এসব সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। বিএনপি গণমানুষের দল হিসেবে সব সময় জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X