সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পুণ্য হবে ভেবে গলা কেটে কবিরাজকে হত্যা

কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান। ছবি : কালবেলা
কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআইর অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।

তিনি সাংবাদিকদের জানান, মামলাটি প্রথমে কোনো সূত্র ছাড়া হলেও পরবর্তীতে আমাদের লোকাল সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়। ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, হাফিজুর রহমান ও মৃত কবিরাজ আলামিন শেখ পূর্ব পরিচিত। দুজনে একসঙ্গে লাইটার জাহাজে কাজ করতেন। আসামি হাফিজুর মনে করতেন আলামিনের কবিরাজি ঝাড় ফুকের দ্বারা সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। হাফিজুর কিছুতেই তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদর্শগত দিক থেকে তার পুণ্য হবে এই ধারণায় কবিরাজ আলামিন শেখকে হত্যা করার পরিকল্পনা করে।

তিনি আরও বলেন, হত্যার দিন আসামি হাফিজ ভিকটিমের সঙ্গে মোবাইলে কথা বলে রাতে কবিরাজি রুমে আসতে বলে। রাতে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলামিন শেখকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে জবাই করে হত্যা করে হাফিজ। হত্যাকাণ্ড শেষে হাফিজুর ফতুল্লা পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করে। হাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাসিন্দা কবিরাজ আলামিন শেখকে (৪৮) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা থানায় মামলা নং-২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X