শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে : ডিআইজি রেজাউল

মাদারীপুর জেলার শিবচরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা
মাদারীপুর জেলার শিবচরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি : কালবেলা

ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) রেজাউল করিম মল্লিক বলেছেন, সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম বলেন, মন্দিরের যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে।

তিনি আরও বলেন, শিবচরের সন্তান হিসেবে ছোটবেলায় এই মন্দিরে বহুবার আমার আসা হয়েছে। এখানে অনেক বড় মেলা বসত। বহু আনন্দদায়ক স্মৃতি রয়েছে। এ ছাড়া তিনি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্নে পূজা পালনের ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X