ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রলম্বিত করলে স্বৈরাচার ফেরার রাস্তা তৈরি হবে : ডা. জাহিদ 

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
দিনাজপুরের ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আলোচনার টেবিলেও আছেন, আবার রাজপথও গরম করার চেষ্টা করছেন! আপনি নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছেন কি না, স্বৈরাচারের আসার রাস্তা তৈরি করে দিচ্ছেন কি না—সেটা আমাদের সেই রাজনৈতিক বন্ধুদের খেয়াল রাখার জন্য বলব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালদোহা মাঞ্জহী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে চোখে দেখতে চায়, দেখে কথা বলে কনভিন্স হয়ে তার পক্ষে বা বিপক্ষে ভোট দিতে চায়। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোনো অবস্থাতেই গণতন্ত্রকে সুদূর প্রসারিত করার চেষ্টা করবেন না। প্রার্থী না দেখে শুধু মার্কায় ভোট দেবে আর দল যাকে ইচ্ছা তাকে তার প্রতিনিধি বানিয়ে দেবে সেটি বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছরে দেখেনি।

ডা. জাহিদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংবিধানে পিআর পদ্ধতি বলে কোনো কথা নেই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, নির্বাচনে জনগণের কাছে যাবেন, নির্বাচনী ইশতেহার বলবেন, জনগণ যদি তাদের গ্রহণ করেন তখন তারা সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে উদ্যোগ এবং জনগণের আকাঙ্ক্ষা দেশের মানুষ সম্পূর্ণভাবে তা বাস্তবায়ন করবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্ক, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১০

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১১

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১২

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৩

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৪

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৫

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৭

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৮

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X