নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে নরসিংদী : পুলিশ সুপার

নরসিংদী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। ছবি : কালবেলা
নরসিংদী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। ছবি : কালবেলা

নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এ বছর নরসিংদী জেলায় মোট ৩৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, কৃষ্ণকান্ত সাহা, আসিস চক্রবর্তী প্রমুখ।

এ সময় নরসিংদী শহরের মধ্যকান্দা পাড়ার বাগবিতান ক্লাব, অগ্রবাণী এবং সেবা সংঘ দূর্গাবাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X