নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই গ্রেপ্তার

নিহত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ফাঁড়িতে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল্লাহ (২৭) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে আব্দুল্লাহকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ফাঁড়িতে নেওয়ার পরও নির্যাতন চলতে থাকে। তার হাতের নখ উপড়ে ফেলা হয়, কপালে প্রচণ্ড আঘাত করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নবীনগর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত না করে তাকে চার দিন ফাঁড়িতে আটকে রাখা হয় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাবু (রাব্বি) ও মাসুদ রানা নামে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও আব্দুল্লাহকে ফাঁড়িতে আটকে রাখা হয়।

অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহ মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন, তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা একত্রিত হয়ে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।

আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে। উত্তেজনা বাড়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং পরে সেনা মোতায়েন করে।

এদিকে ঘটনার পর পুলিশ সুপার এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর সোমবার বিকাল ৩টায় সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক বলেন, এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X