সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি : কালবেলা
ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে তারা যেই দলের হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোকও এমন অনৈতিক কাজে জড়িত থাকে তাহলে তাকে পুলিশে দিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।

নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ আরও বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু পূজা নয়, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১১

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১২

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৩

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৬

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৭

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৮

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৯

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

২০
X