সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ 

অটোভ্যানে ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা 
অটোভ্যানে ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা 

অটোভ্যানে করে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অটোভ্যানে করে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা পূজামণ্ডপে যান তিনি। এরপর নিজের গাড়িতে করে শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। শারদীয় দূর্গাউৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।

নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু পূজা নয়, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X