বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে এক দিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পুরোনো ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পুরোনো ছবি

বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হলো।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৮৮ জনে।

ডেঙ্গুতে সবশেষ মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- আলীম সিকদার (৩৮), আব্দুল হক (৬৮) ও মো. বাবুল (৩৩)। তাদের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এবং দুজনের মৃত্যু হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। তবে তাদের তিনজনই বরগুনা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে চারজন, বরগুনায় ৫৭, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ১৪, ভোলায় ৪ ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে এসব হাসপাতালে ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন ডেঙ্গু রোগী বরগুনা জেলায়। বরগুনা জেলা হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি চিকিৎসাধীন আছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেছেন, মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১১

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১২

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৪

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৫

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৮

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৯

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

২০
X