মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে : আমীর খসরু

টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে দেড় কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত ১৬ বছরে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয়।

বুধবার (১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাতে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার এমডি রাজিব প্রসাদ সাহা ও কুমুদিনী পরিবারের সদস্য এবং টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বিএনপির নেতারা তাকে শুভেচ্ছা জানান।

কুমুদিনী কমপ্লেক্স ও পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৬ বছর আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের। দেশকে বাঁচাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে এতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ঐকমত্যের ভিত্তিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণে কাজ করবে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X