মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মো. আসাদুল ইসলাম, পাইকগাছা (খুলনা)
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই গরুর সমান বোঝা টেনে সংসার চলে পরিমলের

বাঁশ ভর্তি ঠেলা গাড়ি টানছেন পরিমল মন্ডল। ছবি : কালবেলা
বাঁশ ভর্তি ঠেলা গাড়ি টানছেন পরিমল মন্ডল। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছায় গরু না হয়েও দুই গরুর সমান বোঝা টানেন জীবন যুদ্ধে হার না মানা বৃদ্ধ পরিমল মন্ডল (৭০)। প্রায় দুই দশক ধরে এ কাজ করে ৪ সদস্যের সংসার চালাচ্ছেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউপির কাটিপাড়া গ্রামের পরিমল কৈশোর বয়সেই বাবা মৃত অধির মন্ডলের কাছে গরুর গাড়ি চালানোর হাতেখড়ি হয়। সাংসারিক অনটনে পড়ালেখায় বেশি দূর এগোতে না পারলেও বাবার সঙ্গে থেকে হয়েছেন দক্ষ গাড়িয়াল। এলাকায় অনেকেই তাকে পরিমল গাড়িয়াল নামে চেনেন।

পরিমল মন্ডল কালবেলাকে জানান, প্রায় ৫৫ বছর আগে বাবার সঙ্গে গরু গাড়িতে মালামাল বহন করে সংসারের হাল ধরতে হয়। তখন রাস্তা পাকা ছিল না। মেঠোপথে মালবাহী গরুর গাড়ি চালাতে হতো। বর্ষাকালে কাদায় গাড়ি চালাতে খুব কষ্ট হতো। বাবা বৃদ্ধ হলে আমি গাড়িয়াল হয়ে প্রায় ৩৫ বছর এ কাজ করছি।

তিনি বলেন, এখন রাস্তা পাকা হয়েছে। গরুর খাবারের দাম বৃদ্ধি ফলে গরু দিয়ে গাড়ি টানা ও সংসার চালানো খুবি কষ্ট হচ্ছিল। সে কারণে গরু বিক্রি করে গরুর গাড়ির কাঠের চাকা পরিবর্তন করে বেয়ারিং লাগিয়ে ঠেলা গাড়ি বানিয়ে নিয়েছি। নিজেই দুইটা গরুর সমান পরিশ্রম করে গাড়ি ঠেলে সংসার চালাতে হয়।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় নৌকায় মালামাল আনা-নেওয়া বন্ধ হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়েছে গরুর গাড়িতে পণ্য পরিবহন। এখন কাটিপাড়া থেকে বাঁশ টানি। প্রতিদিন ২-৩টা বাঁশের চালান পৌঁছাতে হয় আড়তে। আর এ কাজের জন্য তাকে প্রতিদিন খালি পায়ে তপ্ত পিচের রাস্তায় প্রায় ৩০-৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে প্রতিদিন আয় হয় ৫শ থেকে ৬শ টাকা।

বাঁশকাটা শ্রমিক আকরাম হোসেন জানান, আমি ও নির্মল ভোর থেকে বাঁশ কেটে কুঞ্চি ছেটে রাখি। পরিমল ১১-১২টার দিকে এসে কেটে রাখা বাঁশ নিজে বহন করে গাড়িতে একাই সাজিয়ে বেঁধে নেয়। ২০-২৫টা বাঁশ ভর্তি গাড়ি একাই ঠেলে নিয়ে বাঁকা বাজারে বাঁশের আড়তে পৌঁছে দেন। পরিমল আসলেই দুই গরুর সমান বোঝা বহন করে।

পরিমলের প্রতিবেশী সুনিল ঢালী বলেন, পরিমল দা খুব পরিশ্রমী মানুষ। এই বয়সে এত পরিশ্রম করে সেটা অবিশ্বাস্য। দুই গরুতে যে মালামাল বহন করত একই সমপরিমাণ মাল নিজে কাঁধে বহন করে গন্তব্যে পৌঁছে দেন। এই কাজ করেই তিনি সংসার চালাচ্ছেন।

পরিমলের স্ত্রী লক্ষী রানী জানান, আমার বিয়ের আগে থেকেই তিনি গরুর গাড়ি চালাতেন। গরুর খাবারের দাম বৃদ্ধি হওয়ায় গরু দুটি বিক্রি করতে হয়। সংসার চালানোর জন্য এখনো দুইটা গরুর সমান বোঝা টেনে চলেছেন। আমিও বাড়িতে গাভি গরু ও হাঁস-মুরগি পালন করে কিছু রোজগার করছি। দুজনের আয় দিয়ে কোনো মতে সংসার চলে।

বাঁকা বাজারের বাঁশের আড়তদার অর্চনা রানী কালবেলাকে জানান, আমি ১৮-২০ বছর ধরে বাঁশ বিক্রি করি। পরিমল গাড়িয়াল আমার কিনে রাখা বাঁশ বহন করে আড়তে পৌঁছে দেন। তিনি অনেক পরিশ্রম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X