শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল। ছবি : কালবেলা
ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করলেও বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের মহেশপুরের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় মহেশপুর-কোটচাঁদপুরের সার্বিক উন্নয়ন ভাবনা তুলে ধরে ব্যারিস্টার কাজল বলেন, উন্নয়ন কেবল রাস্তা-ঘাট নয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, মহেশপুর-কোটচাঁদপুরকে আগামী প্রজন্মের জন্য একটি মডেল এলাকায় গড়ে তুলতে চাই। এ জন্য সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজল জানান, জনগণের আস্থা পেলে মহেশপুর-কোটচাঁদপুরকে একটি আধুনিক ও স্বনির্ভর এলাকায় রূপান্তরিত করবেন। তার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ আধুনিকায়ন। শিক্ষা খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা। এছাড়া যুবকদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কর্মসংস্থান কর্মসূচি। নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা ও বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

উল্লেখ্য, ব্যারিস্টার কাজল বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X