জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

জয়পুরহাট শহরের পূর্ব বাজারে উঠেছে নানান ধরনের সবজি। ছবি : কালবেলা
জয়পুরহাট শহরের পূর্ব বাজারে উঠেছে নানান ধরনের সবজি। ছবি : কালবেলা

জয়পুরহাটের বাজারে সবজির দাম এখনো আকাশছোঁয়া। নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন সবজি কিনতে এসে। তারা আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না কিছুতেই। সবজি বিক্রেতাদের ভাষ্য, বর্ষার কারণে কৃষক পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে সবজি।

এদিকে তিন দিন আগেও কাঁচামরিচের কেজি ছিল ২০০ টাকা। সেই মরিচ কেজি প্রতি ৫০-৮০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা কেজি দরে।

শুক্রবার (৩ অক্টোবর) জয়পুরহাট শহরের তিনটি কাঁচাবাজারে সরেজমিন গিয়ে দেখা গেছে, একমাত্র পেঁপে ছাড়া কোনো সবজিই ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পেঁপে বিক্রি হচ্ছে শুধু ৩০ টাকা কেজি দরে। বেগুন প্রতি কেজি ১০০, করলা ১০০, মিষ্টি লাউ ৬০, ঢ্যাঁড়স ৬০, বরবটি ৬০-৮০, পটোল ৬০-৭০, শিম ২৪০, মুলা ৬০, কচুর বই ৪০, কচুর লতি ৬০, শজিনা ২০০, কাঁকরুল ৬০, লাউ প্রতিটি ৬০ টাকা, কুমড়া ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা কেজি, আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বেশ কিছু দিন ধরেই ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রায় সব সবজিতে কেজি প্রতি ১০-১৫ টাকা দাম বেড়েছে।

জয়পুরহাট শহরের পূর্ব কাঁচাবাজারে সবজি কিনতে আসা ক্রেতা ময়নুল ইসলাম সবজির দাম এত বেশি কেন বিক্রেতার কাছে জানতে চাইলে বর্ষার জন্য দাম বেড়েছে জানান। ওই ক্রেতা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে।’ তিনি প্রতি উত্তরে বলেন, ‘এমন কি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ২০০ টাকার মরিচ ২৫০ টাকা হবে।’

শহরের সরদারপাড়া এলাকার স্বল্প আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী শাহিন বলেন, ‘কাঁচাবাজারে তরকারি কিনতে গেলে বাজারের হিসাব আর ঠিক থাকে না। গত রোজার সময়ও এত দাম ছিল না।’

দুর্গাদহের রিকশাচালক আমিনুর রহমান বলেন, ‘গ্রামের বাজারেও দাম প্রায় শহরের মতো। রিকশা চালিয়ে আয় করে সংসার চালাতে কষ্টই হচ্ছে।’

জয়পুরহাট শহরের নতুনহাটের সবজি ব্যবসায়ী খায়রুল ইসলাম জানান, বর্ষার কারণে বাজারে আমদানি কম হওয়ার কারণে দাম বেশি। তারা কৃষকের কাছ থেকে সবজি কিনে সামান্য লাভে বিক্রি করেন। সবজি সব বিক্রি না হলে তা পচে নষ্ট হয়। তাতে তাদের লোকসান হয়। সবজির ব্যবসায় সামান্য লাভ হয়।

পূর্ব বাজারের সবজি বিক্রেতা বাবু হোসেন বলেন, ‘এ সময় প্রতি বছর সবজির দাম চড়া থাকে। বাজারে আমদানি কম। আর কিছু দিন পর বাজারে নতুন সবজি আসবে তখন এ দাম থাকবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X