বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাটে আনন্দ মিছিল

শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাটে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাটে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর জয়পুরহাটে আনন্দ মিছিল হয়েছে। জয়পুরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট শহরের রেলগুটি এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে বিকালে মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্বাগত জানিয়ে পলাতক হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফিরিয়ে এনে এ রায় কার্যকরের দাবি জানানো হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলার ১ (সদর-পাঁচবিবি) আসনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অপর যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ।

বক্তারা এ রায়ে গণতান্ত্রিক চেতনার বিজয় হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগনকে নতুন করে গণতান্ত্রিক চেতনায় আশাবাদী করে তুলেছে। এ ছাড়া বিকেলেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে পৃথক একটি আনন্দ মিছিল বের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X