জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ও আলুর বীজতলা। ছবি : কালবেলা
বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ও আলুর বীজতলা। ছবি : কালবেলা

অসময়ের প্রবল বৃষ্টিতে জয়পুরহাটে আমন ধান, আগাম আলু, পেঁয়াজ ও সবজি ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মাঠে আমন ধান পাকতে শুরু করেছে। আগাম জাতের লাগানো ধান কাটতে শুরু করেছেন কোনো কোনো কৃষক। ধান কেটে কেউ কেউ জমিতে আগাম জাতের আলু ও পেঁয়াজ বীজ রোপণ করেছেন। বৃষ্টিতে পাকা ধান জমিতে নুয়ে পড়ে পানিতে ভাসছে। কৃষকরা বলছেন, যে ধান পেকেছে ওই ধান দ্রুত কেটে ঘরে তুলতে না পারলে প্রচুর ক্ষতি হবে তাদের।

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে থেমে থেমে ব্যাপক বৃষ্টি হওয়ায় জেলায় আমন ধান, আগাম জাতের লাগানো আলু বীজ, পেঁয়াজ ও সবজির জমিতে বৃষ্টির পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

সদর উপজেলার ধারকি গ্রামের মশিউর রহমান জানান, তিনি ২ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। ধান পেকেছে। চলতি সপ্তাহে ধান কাটার জন্য মজুরও ঠিক করেছেন। শুক্রবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় জমিতে ধান গাছ হেলে পড়ে পানিতে ভাসছে। দ্রুত ধান কাটতে না পারলে পানিতে নষ্ট হবে।

ধারকি ফকিরপাড়া গ্রামের কৃষক আব্দুল বাকী জানান, তিনি ৪৫ হাজার টাকা খরচ করে ২ বিঘা জমিতে আলু বীজ রোপন করেন। শুক্রবার রাতে ব্যাপক বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমেছে। আলু বীজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তিনি।

ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, তিনি দেড় বিঘা ভিটা মাটিতে পেঁয়াজ বীজ রোপণ করেন। পেঁয়াজ বীজ পচে যাবে। পেঁয়াজ বীজ কিনেছিলেন ৩ হাজার টাকা মণ দরে। অসময়ের এই বৃষ্টিতে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাকে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি বছর জেলায় ৭০ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুল ইসলাম জানান, অসময়ের বৃষ্টিতে ধানসহ কিছু ফসলের ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি তা নিরূপণের কাজ চলছে। মাঠপর্যায়ের কাজ শেষে তা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X