মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

ফারাবি আল মামুন। ছবি : কালবেলা
ফারাবি আল মামুন। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করে বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগদানের ঘোষণা দিয়েছেন ফারাবি আল মামুন নামের এক যুবক।

শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ছাত্রদলে যোগদানের বিষয়টিও জানান।

ফারাবি আল মামুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘আমি স্বেচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করছি। ছাত্রদলকে আমার পূর্ণ সমর্থন ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব বলে অঙ্গীকার করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি আমি হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন একজন সক্রিয় সাথী ও পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলাম। আমি নিজের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছি।’

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার বলেন, ফারাবি আল মামুনকে পশ্চিম বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি।

চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান বলেন, ছাত্রশিবিরে সাথী আব্দুল্লাহ আল মামুনকে পারিবারিক সমস্যার কারণে গত ষান্মাসিক ৯ জুলাই সংগঠন থেকে ছুটি দেওয়া হয়েছে। এতে তিনি এখন সংগঠনের সঙ্গে যুক্ত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X