আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা মিটিংয়ে ওসির বিরুদ্ধে চেয়ারম্যানদের ক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি : কালবেলা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যানরা, ৬ ইউপি চেয়ারম্যান, বিজিবি সদস্য, ওসির প্রতিনিধি এসআই সম্রাটসহ কমিটির অনন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, মাদক ও জুয়ায় ভরপুর হয়েছে আটোয়ারী উপজেলা। এ সব বিষয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

এ সব বিষয় নিয়ে সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের কেউ যদি সমাজের এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে এটা ঠিক হয়নি। তবে আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করছি আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এসব বিষয় দেখতে হবে।

সভাপতি বলেন, এই সভার রেজুলেশন জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনাদের বলা কথাগুলো রেজুলেশন হয়ে জেলায় যাবে। আর চেয়ারম্যানদের অভিযোগের বিষয়টি আমরা দেখছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X