ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত রয়েছেন সবজি চাষিরা। চলতি মৌসুমে প্রায় দুই হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজি চাষ হচ্ছে। যার মধ্যে মুলা, টমেটো, কপি, গাজর ও শিম উল্লেখযোগ্য। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা সফলভাবে ফসল উৎপাদন করছেন। নতুন সবজির বাজারে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা চাষাবাদে আরও আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ২৪ দশমিক ৫ মেট্রিক টন হিসেবে মোট ৪৪ হাজার ৬০৩ মেট্রিক টন। এর মধ্যে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা রয়েছে ৬৫০ হেক্টর জমি। এজন্য উৎপাদন হবে ১৫ হাজার ৯২৫ মেট্রিক টন। ভরা মৌসুমের আগে দুই থেকে তিন দফায় আগাম সবজি উৎপাদন ও সরবরাহ হবে বাজারে। আবহাওয়া ভালো থাকায় চাষিরা নির্বিঘ্নে চাষাবাদ করছেন।

উপজেলার পৌর এলাকাসহ শিবনগর, দৌলতপুর, আলাদিপুর, এলুয়ারি ও কাজিহাল ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠগুলোতে দিনভর চাষিদের ব্যস্ততা লক্ষ করা গেছে। মুলা, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানা ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হচ্ছে। জমি প্রস্তুত, বীজ বপন, সার-বালাইনাশক প্রয়োগ, চারার পরিচর্যা ও নতুন ফলন তুলে বাজারে সরবরাহ করছেন চাষিরা।

উপজেলার ছোট ভিমলপুর গ্রামের সবজি চাষি হামিদুল হক বলেন, গ্রীষ্মকালীন সবজির জোগান প্রায় শেষ। এখন প্রায় সব কৃষকই শীতকালীন চাষাবাদে ঝুঁকছেন। গ্রীষ্মকালীন চাষাবাদ কঠিন ছিল। শুরুতে তীব্র খরায় চারা রোপণ ও উৎপাদন ব্যাহত হয়। দফায় দফায় কীটনাশকের দাম বাড়ায় চাষিদের হিমশিম খেতে হয়েছে। রোগ-বালাইয়ের আক্রমণে উৎপাদন খরচ বেড়েছে, ফলে ফলনও আশানুরূপ হয়নি।

তিনি আরও বলেন, ৩৫ শতাংশ জমিতে আগাম জাতের শীতকালীন বাঁধাকপি চাষ করছেন। কপি বাজারে ওঠা পর্যন্ত উৎপাদন খরচ পড়বে প্রায় ৩০ হাজার টাকা। আগামী দুই সপ্তাহের মধ্যে কপি বাজারে তুলতে পারবেন এবং আড়াই লাখ টাকার সবজি বিক্রি করতে পারবেন। একই জমিতে গত বছর কপি আবাদ ও বিক্রি করেছিলেন সোয়া ২ লাখ টাকার।

একই ইউনিয়নের ভিমলপুর গ্রামের সবজি চাষি আল আমিন বলেন, শীতকালীন চাষাবাদের জন্য ভাদ্র মাসের শুরু থেকে প্রস্তুতি নিতে হয়। বর্তমানে তিনি ৮০ শতাংশ জমিতে ফুলকপি চারা রোপণ করেছেন। কিছুদিনের মধ্যে ফুলকপি বাজারে উঠাতে পারলে ভালো দাম পাবেন উৎপাদিত কপির। তবে এরই মধ্যে আগাম জাতের শিম, মুলা, লালশাক, পুইশাক, পালংশাক, বরবটি, টমেটো, শসাসহ বেশ কয়েকটি সবজি উঠেছে বাজারে। তবে মৌসুম শুরুর আগেই আগাম জাতের সবজি বাজারে ওঠাতে পারলে ভালো দাম পাওয়া যায়।

৩০ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন করলা, মিষ্টি কুমড়া ও কাঁচামরিচের আবাদ করেছিলেন পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের সবজি চাষি মশিউর রহমান। এখন সেই জমিগুলোতে শীতের আগাম জাতের মুলা, টমেটো, কপি ও শিম চাষ করছেন।

তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন সবজির বাজারদর ভালো ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায়নি। তাই লাভের আশায় দ্রুত শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান বলেন, গত বছর আগাম শীতকালীন সবজি চাষে আশানুরূপ লাভবান হওয়ায় আবহাওয়া ও বাজারে সবজির ভালো দাম পাওয়ায় চাষিরা উৎপাদনে আগ্রহী হচ্ছেন। ধান ও ভুট্টার পর ফুলবাড়ীতে সবজি উৎপাদনে এগিয়ে চলেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত ফলন দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। চলতি মৌসুমে সময় উপযোগী চাষাবাদে কৃষিবিষয়ক পরামর্শ ও সহযোগিতা দিয়ে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X