মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের দুই মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর- ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন লোক অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই বোন মমতাজ ও জাকিয়া এবং অপরজন রাশেদ মিয়া মারা যান। তাদের সাথে অপেক্ষায় থাকা অন্যরা বেঁচে যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহত দুই বোনের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়রা জানান, দুইবোন বাজারে যাচ্ছিলেন। ঘাটে পৌঁছানোর সামান্য আগেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, একই পরিবারের দুই বোনসহ তিনজনের এমন মৃত্যুতে গ্রামবাসী স্তম্ভিত।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সুলতানা জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক। নিহতের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরিবারের খোঁজখবর রাখছি।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি শুরুর সময় বা সামান্য আগে বজ্রপাত শুরু হয়। এ সময় নদীঘাট, খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান অধিক ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ ভবন বা ঘরের ভেতরে আশ্রয় নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X