আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মন্টু, অতঃপর...

রেললাইন। ছবি : সংগৃহীত
রেললাইন। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মন্টু সরদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভালকি ব্রিজের কাছে ঘটনাটি ঘটে।

মৃত মুন্টু (২৭) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকরোয়া গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবকের মাথার সমস্যা ছিল। রোববার সকাল ১০টায় ভালকি ব্রিজের কাছে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আক্কেলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, তিতুমীর ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়ায় সান্তাহার রেলওয়ে থেকে জিআরপি পুলিশ আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X