মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ।’

রোববার (১২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে শুভাঢ্যা ইউনিয়নের ১নং ইউনিটি ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার। এ নির্বাচন কোনো দলের নয়, এটি জনগণের মুক্তির যুদ্ধ।’

তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও তারা গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে রায় দেবে। প্রতিটি ভোটকেন্দ্র হবে একেকটি দুর্গ, যেখানে পাহারায় থাকবে জনগণ।’

গয়েশ্বর চন্দ্র রায় দৃঢ় কণ্ঠে বলেন, ‘ভয় নয়, বিশ্বাস নিয়েই মাঠে নামতে হবে। বিএনপি মানেই সংগ্রাম, বিএনপি মানেই ত্যাগ। আজ যারা নির্যাতিত, গুম-খুনের শিকার, তাদের চোখের জল মুছিয়ে দিতে হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাড. নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, কেরানীগঞ্জ বিএনপি সবসময় আন্দোলনের অগ্রভাগে ছিল। এখন আমাদের লক্ষ্য একটাই, নির্বাচনের মাঠে সেই ঐক্যকে শক্তিতে রূপান্তর করা। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে ভোটকেন্দ্রভিত্তিক দল গঠন করতে হবে।

সভা শেষে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, মাঠ পর্যায়ে গণসংযোগ বৃদ্ধি ও ভোটার সচেতনতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল সভাপতি আরিফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X