গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন থেকে যাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় ট্রেন থেকে হাজী আব্দুর রহমান নামে (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে ট্রেনটি গৌরীপুর জংশনে যাত্রাবিরতি করার পর ট্রেনের পাওয়ারকার বগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ আব্দুর রহমান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৪টা ৪৫ মিনিটে। এ সময় ট্রেনের পাওয়ারকার বগি থেকে থেকে রক্ত পড়তে দেখা যায়। এসময় স্টেশন মাস্টার ও রেলওয়ে ফাঁড়ি পুলিশ পাওয়ার কার কক্ষে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা এক সপ্তাহ আগে কুমিল্লায় বোনের বাড়ি বেড়াতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়েন। আজকে তিনি কুমিল্লা থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টা পর্যন্ত তার সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। পরে অনেকবার কল দিয়েও তাকে পাননি। গৌরীপুর স্টেশনে ট্রেন পৌঁছলে প্রশাসনের লোকজন তার মৃত্যুর সংবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।

গৌরীপুর রেলওয়ে জংশন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, পাওয়ার কার থেকে রক্ত পড়তে দেখে ভেতরে গিয়ে দেখা যায়, একটি মরদেহ পড়ে আছে। জানালায় ধাক্কা খেয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে গৌরীপুর রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোরশেদ আলী বলেন, ধারণা করা হচ্ছে, পাওয়ার কারে মাথায় চোট পেয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X