ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ দোকানে মিলল স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরতলির গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ তাসলিমা খাতুন ওই গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে লাল মিয়া পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন। সকালে লাল মিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসেন। এরপর বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা-মা কাউকেই না দেখতে পেরে তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে রাতে তাদের কাঠের দোকানে গেলে সেটা তালাবদ্ধ দেখে দোকানের উঁকি দিলে ভেতরে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়।

এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত গৃহবধূ তাসলিমার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করে লাল মিয়া পালিয়েছে। তাকে গ্রেপ্তার করলে হত্যার কারণ জানা যাবে। পুলিশ লাল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X