টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

টাঙ্গাইল প্রেস ক্লাবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইল প্রেস ক্লাবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বহুল প্রচারিত দৈনিক কালবেলা অল্প কয়েক দিনের মধ্যেই পাঠকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে দৈনিক কালবেলারর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ইন্টারভিউতে বলেছেন- ২০০১ সালে যে পরিমাণ বিএনপির ব্যাপারে সমালোচনা করা হয়েছে বিএনপি একদিনের জন্যও কিছু বলেনি। কোন সংবাদ পরিবেশন করা যাবে এবং কোন সংবাদ পরিবেশন করা যাবে না সেটি নিয়ে কখনো হস্তক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করেছে। বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা গণতন্ত্রকে লালন করে। উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে এবং সংবাদপত্রের স্বাধীনতা বিএনপির হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি কখনোই কোনো সংবাদপত্রের কোনো সংবাদ সেন্সর করতে হবে এ ধরনের পদক্ষেপ কখনোই নেয়নি। ভবিষ্যতেও নেবে না। এছাড়াও কোনো সংবাদপত্র কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না। বিএনপির এই প্রচার সম্পাদক বলেন, বিগত দিনেও দেখা গেছে এ ধরনের সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। সংবাদ যত মানুষের কাছে পৌঁছায় তার জন্য সবসময়ই সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে বিএনপি ।

তিনি আরও বলেন, এক সময় শেখ মুজিবুর রহমান বহু সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। শুধু চারটি সংবাদপত্র রেখেছিল। বাকশাল কায়েম করেছিলেন।

টাঙ্গাইলে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল। এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বাংলাদেশ এফপিএবির সভাপতি হারুনার রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X