কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে। তবে তার আগে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করার কথা জানিয়েছে সংস্থাটি।

এনটিআরসিএ সূত্র জানায়, প্রায় ৮০০ প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে টেলিটকের মাধ্যমে কত পদ শূন্য, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার।

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। যদিও বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি।

এদিকে আগামী নভেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠে সুপারিশ না পাওয়া ১৬ হাজার ২১৩ জনের নিয়োগসহ দুই দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত দ্রুত নিয়োগের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X