সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন— সাভারের বাসিন্দা সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই তরুণী প্রাইভেট পড়ানো শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাইরে গেছেন এবং বাসায় তালা ঝুলছে। পাশের এক চা-দোকানির কাছে রাখা চাবি নিতে গেলে সোহেল রোজারিও তার গতিবিধি অনুসরণ করেন। পরে বিপ্লব ও মিঠুর সঙ্গে মিলে তরুণীকে অনুসরণ করেন তারা।

সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল তরুণীকে তার বাসায় নিয়ে যান। সেখানে অপর দুই আসামির সহায়তায় তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর সোহেল রোজারিও তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলব।’

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X