কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, বিশ্বের উন্নত দেশগুলোতে এটি একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে নারীদের সম্মান ও গোপনীয়তা সুরক্ষায় কিছু দেশে রয়েছে কঠোর আইন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমনই এক ঘটনায় উদাহরণ সৃষ্টি করল আদালত।

এক নারীর অনুমতি ছাড়াই তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ লাখ টাকারও বেশি। আদালত বলেছে, এই কাজ শুধু গোপনীয়তা লঙ্ঘন নয়, এটি ভুক্তভোগীর মানসিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।

এই ঘটনার সূত্রপাত হয় যখন অভিযুক্ত ব্যক্তি এক নারীর ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করেন। এতে ওই নারী মানহানির অভিযোগ এনে আদালতে মামলা করেন। বিষয়টি প্রথমে আবুধাবি ক্রিমিনাল কোর্টে বিচার হয় এবং সেখানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে তিনি আপিল করলেও ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট সেই রায় বহাল রাখে। শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত হয়।

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারায় বলা হয়েছে— কেউ যদি অন্যের ক্ষতি করে, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তা করুক, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আদালত এই ধারাকে ভিত্তি করে ক্ষতিপূরণের রায় প্রদান করে।

আমিরাতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আইন অত্যন্ত কঠোর। কারও অনুমতি ছাড়া তার ছবি, ভিডিও, ভয়েস নোট বা বার্তা শেয়ার করলেই তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হয়। বিশেষজ্ঞদের মতে, যে কোনো ইলেকট্রনিক মাধ্যম যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল বা ব্লগ ব্যবহার করে ব্যক্তিগত কন্টেন্ট ছড়িয়ে দেওয়া আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ।

আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং বিদেশিদের ক্ষেত্রে দেশ থেকে বহিষ্কারেরও বিধান রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই রায় শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো সমাজের জন্য একটি সতর্ক সংকেত। অনলাইনে কারও ছবি বা ভিডিও পোস্ট করার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে; নতুবা তা ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং তার ফলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো— ডিজিটাল যুগে ব্যক্তির গোপনীয়তা রক্ষা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি আইনি বাধ্যবাধকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X