কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ফটোগ্রাফি এবং স্মৃতির সংরক্ষণের অন্যতম প্রধান যন্ত্র। উন্নত সেন্সর, ম্যানুয়াল কন্ট্রোল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে সহজেই ডিএসএলআর ক্যামেরার মতো মানের ছবি তোলা যায়। তাই ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্মার্টফোনে সংরক্ষণ করেন, কেউ আবার পছন্দের ছবি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

এবার ব্যবহারকারীর আপলোড করা ছবির পাশাপাশি স্মার্টফোনে থাকা সব ছবি সংগ্রহের জন্য ফেসবুক নতুন ‘ক্লাউড প্রসেসিং’ সুবিধা চালু করেছে।

মেটার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য চালু হওয়া এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের গ্যালারিতে থাকা অপ্রকাশিত ছবি মেটার সার্ভারে জমা করবে। এরপর সার্ভারে থাকা ছবিগুলো থেকে কোলাজ তৈরি করে নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হবে।

তবে এতে বিভিন্ন স্ক্রিনশট, রসিদসহ ব্যক্তিগত ছবি থাকায় গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ প্রসঙ্গে মেটা জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া ক্যামেরার ছবি বা ভিডিও এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। তবে ব্যবহারকারী যদি মেটার এআই টুল দিয়ে ছবি সম্পাদনা বা শেয়ার করেন, তখন তা এআই প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে মেটার মুখপাত্র মারি মেলগুইজো জানিয়েছেন, এই সুবিধা মূলত ব্যবহারকারীর জন্য ছবি ও কোলাজের প্রস্তাব তৈরি করার উদ্দেশ্যে। ব্যবহারকারী কিছু না করলেও সার্ভারে ছবির একটি কপি সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে মেটা স্বীকার করেছিল, তারা ২০০৭ সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি ও লেখা ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রাইভেসি সেটিংস পরিবর্তনের অভিযোগও উঠেছিল।

সূত্র : টমস গাইড ও দ্য ভার্জ

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X